গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক, মাদকবিরোধী অভিযানে সাফল্য

শেখ মফিজুর রহমান,স্টাফ রিপোর্টার.

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের অভিযানে তাদের আটক করা হয়।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাদেরকে হেফাজতে নেওয়া হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।উল্লেখ্য, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *