আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কমল হোসেন,আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ এপ্রিল )বিকেল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ৬(আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,ওসি আব্দুল করিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান ,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান প্রামানিক ও মো.আনিছুর রহমান,ইউনিয়ন চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, এসএম মামুনুর রশিদ,তোফাজ্জল হোসেন,নাজিমুদ্দিন,সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত নজরদারি অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *