কমল হোসেন,আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার সময় রেলওয়ে পশ্চিম জোনের আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশন থেকে দক্ষিণ দিকে প্রায় চারশত পঞ্চাশ মিটার দূরে ঘটনাটি ঘটেছে। সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, ওই সময় ঢাকা থেকে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে অজ্ঞাত যুবকটি কাটা পড়ে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় জানা যায়নি।