মানবিক চিকিৎসককে সরিয়ে দেওয়ার অভিযোগে সরাইলে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাস্থ্যখাতে যে অস্বচ্ছতা ও পক্ষপাতের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে, তা আজ আর গোপন নেই। সিভিল সার্জনের ভূমিকা নিয়ে জনমনে গভীর প্রশ্নের উদ্ভব হয়েছে, আর সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন সেই প্রশ্নের এক বেদনাদায়ক প্রতিচ্ছবি।একজন মানবিক, নিবেদিত প্রাণ চিকিৎসক ডা. কামরুল হাসান (RMO) প্রতারক বদলিযিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, তাকে হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার হাসপাতালে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত কেবল একটি বদলি নয়; এটি যেন সততা ও মানবিকতার প্রতি নির্মম অবমূল্যায়নের প্রতীক। অনিয়ম ও দুর্নীতি আড়াল করতে একজন সৎ চিকিৎসককে সরিয়ে দেওয়ার এই প্রবণতা আমাদের গভীরভাবে ব্যথিত করে।এতে স্পষ্ট হয়ে ওঠে এখানে যোগ্যতা নয়, বরং অনিয়মের স্রোতেই কিছু মানুষের অবস্থান দৃঢ় হচ্ছে। আর যারা নিষ্ঠা ও মানবিকতায় অবিচল, তারা বারবার উপেক্ষিত হচ্ছেন।সরাইলবাসীর পক্ষ থেকে আমরা বিনীত অথচ দৃঢ় কণ্ঠে আবেদন জানাই এই অন্যায় বদলি আদেশ অবিলম্বে স্থগিত করা হোক এবং ডা. কামরুল হাসানকে পুনরায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক। একইসঙ্গে, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।মানবিকতার জয় হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *