স্বরলিপি সংগীত নিকেতনের সভাপতি কামাল আহমেদ কমলের ৩৪তম শুভ বিবাহবার্ষিকী উদযাপন 🌹

মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার হোসেন।

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সংগীত নিকেতনের সভাপতি বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল ও তাঁর সহধর্মিণী বিশিষ্ট কণ্ঠশিল্পী নাসরিন আহমেদের ৩৪তম শুভ বিবাহবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধ্যায় নিজ বাসভবনে পারিবারিক আয়োজনে এই শুভক্ষণ পালন করা হয়। দীর্ঘদিন ধরে সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই শিল্পী দম্পতি।
কামাল আহমেদ কমল ও নাসরিন আহমেদ শুধু স্বরলিপি সংগীত নিকেতনই নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তাঁদের সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁদের সম্মাননা
প্রদান করেন।
সংগীতাঙ্গনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও কামাল আহমেদ কমল বিশেষভাবে পরিচিত। মানিকগঞ্জের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবীদের স্মরণে শত শত শোক-প্রস্তাবনা ব্যানার তৈরি করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতচর্চার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা এই শিল্পী দম্পতি তাঁদের শুভ বিবাহবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *