চলন্ত ট্রেনের বগিতে ‘নীরব চালান’! তৎপরতায় উন্মোচন করল রেলওয়ে পুলিশ

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি.

ঈদকে সামনে রেখে চোরাচালান ঠেকাতে তৎপরতা জোরদার করেছে রেলওয়ে পুলিশ। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ের পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় রোববার বিকেলে পরিচালিত এ অভিযানে ঢাকামুখী ট্রেনটির মালবাহী বগিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ১৮টি বস্তায় লুকিয়ে রাখা শাড়ির বড় চালান শনাক্ত করেন পুলিশ সদস্যরা।জব্দকৃত এসব শাড়ির মধ্যে প্রাইম সিল্ক, কাতানসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৮০ পিস রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা। পরে ভৈরব রেলওয়ে পুলিশের সহযোগিতায় শাড়িগুলো নিরাপদে নামিয়ে জব্দ করা হয়।অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও রেলওয়ে পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের চোরাচালান নস্যাৎ হয়েছে বলে জানান এসআই মোঃ রফিকুল ইসলাম।তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান বৃদ্ধির আশঙ্কা থাকায় রেলওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *