ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িতেই মিলেছে বিপুল পরিমাণ মাদক, তবে চালক-আরোহীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকার ঘিরে তৈরি হয়েছে রহস্য। যানজটে আটকে থাকা সেই গাড়িতেই মিলেছে বিপুল পরিমাণ মাদক, তবে চালক-আরোহীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।সোমবার (০৬ এপ্রিল ) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় রৌশন জলিল স্কুলের সামনে ঢাকা-গামী সড়কে যানজটে আটকে থাকা একটি সন্দেহজনক প্রাইভেটকার পুলিশের নজরে আসে।পুলিশ তল্লাশির জন্য এগিয়ে গেলে গাড়িতে থাকা দুই ব্যক্তি আচমকা নেমে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া গাড়িটি তল্লাশি করে পুলিশ চমকে ওঠে — ভেতরে পাওয়া যায় ১৯৫ কেজি গাঁজা।উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকারটি জব্দ করে হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।পলাতক দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন — হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফুয়াদ হাসান সাকিব (৩১) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোঃ আব্দুল আলীম ওরফে মওসুম (৩১)।এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে, আর এই ঘটনার পেছনে বড় কোনো চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *