মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ পৌরসভার সকল পর্যায়ের ভোটারদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬ এপ্রিল ২০২৬ইং বিকেলে আসন্ন মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী পৌরসভার বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুর নিজ বাসভবনে পৌরসভার সকল পর্যায়ের ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে মানিকগঞ্জ পৌরসভাবাসী।আলোচনা ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সাবেক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান। আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারের অধিক সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদুকে সমর্থন দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান মিন্টু, কাজী মোহাম্মদ হোসেন নিপু, সিরাজুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন। মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদু উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি জাতীয়তাবাদী বিএনপি দলের নীতি-নির্ধারকের আদর্শের মধ্যে থেকে আগামী মেয়র পদপ্রার্থী হিসেবে আপনাদের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছি। আমি আশা করি বিএনপির জেলা কমিটির আহ্বায়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতার আপা আমার দিকে সুদৃষ্টি রাখবেন। সভার সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন মাননীয় মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনা নিয়ে আগামী নির্বাচনে আমরা মেয়র পদপ্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে কাজ করে যাব। উপস্থিত সাধারণ ভোটাররা আগামী নির্বাচনে নাসির উদ্দিন আহমেদ যাদুকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চাই, দেখতে চাই, বলে হাত তুলে সমর্থন জানান।উপস্থিত সকলের কাছে দোয়াও সমর্থন কামনা করে মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদু বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *