মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ। ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পরপরই বীর শহীদদের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নীরবতা পালনসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এই দিবসে শহীদদের আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *