কমল হোসেন আত্রাই(নওগাঁ).
নওগাঁর আত্রাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন,থানাপুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।এর পর বেলা ১০টায় উপজেলা পরিষদ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু। এ ছাড়া উপজেলা কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, ওসি আব্দুল করিম,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সহ সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা,সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, দপ্তর সম্পাদকহাফিজুর রহমান ,প্রচার ওপ্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম , যুব দলের সিনিয়র আহ্বায়ক মো খোরশেদ আলম,আশরাফুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী,ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো.শাহরিয়ার সরদার সৌরভ,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু। কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইমলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম,মুক্তিযোদ্ধা ওগণমাধ্যমকর্মীরাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক আবৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত খাবার পরিবেশন করা হয়।