ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবসে যুবদলের শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া যুবদল। ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং বৃহত্তর কুমিল্লা অঞ্চলের যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির শৌর্য-বীর্য ও আত্মত্যাগের গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা শহীদদের সর্বোচ্চ ত্যাগের ফসল। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে দেশপ্রেম, ন্যায়বিচার ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *