চৌদ্দগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া সম্পন্ন

ঈমাম হোসেন শরীফ, কুমিল্লার চৌদ্দগ্রাম. উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌদ্দগ্রাম সরকারি পাইলট হাইস্কুলে এ কর্মসূচি পালন করা হয়।উক্ত জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও অগ্নি নির্বাপকের বিভিন্ন কৌশলের প্রশিক্ষণ করা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চৌদ্দগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও সঠিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় সে বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেন। কোথাও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সাহসের সাথে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং আগুন নেভানোর প্রাথমিক কৌশল সম্পর্কে শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণকে ধারণা দেওয়া হয়।এ সময় অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন, চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক রুপম সেনগুপ্তের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ লতিফুর রহমান, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা মোহাম্মদ মেহেদী হাসানের পরিচালনায় অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *