চৌদ্দগ্রামে বন্যার পূর্বাভাস দিতে ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন

ঈমাম হোসেন শরীফ.

কুমিল্লার চৌদ্দগ্রামে ‎উপজেলা লেভেল কনসালটেশন এন্ড লঞ্চিং অফ ফ্লাড মনিটরিং ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাইমস ও ইউকে সরকার এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমিন। ‎উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, এলজিইডি প্রকৌশলী মো: মনিরুজ্জামান, রাইমস এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: ফখরুল আরেফিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, রেড ক্রিসেন্ট সোসাইটি টিম লিডার আবু সায়েম এবং রাইমস এর এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার ইব্রাহিম আবদুল্লাহ। ‎সভায় বন্যার পূর্বাভাস পেতে চৌদ্দগ্রাম উপজেলার জন্য ড্যাশবোর্ড উদ্বোধন করা হয়।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *