শহীদ মিনারকেন্দ্রিক সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই এবং র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।তিনি জানান, ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ মিনারগুলোতে র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ওয়াচ টাওয়ার, চেকপোস্ট, সিসিটিভি নজরদারি ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, ডগ স্কোয়াড ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ টহল টিমকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *