শাহজাদপুরে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ গোলজার হোসেন হিরা.

শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরে সতীর্থ ক্রীড়া চক্রের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এলাকার শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম শাকিক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত আলী রবিউলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির একটি ধারাবাহিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *