ব্রাহ্মণবাড়িয়ায় দাহ্য গ্যাসের বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

মোঃ পলাশ সরকার.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় লোকনাথ দাস (২৪) নামের এক ওয়ার্কশপ মালিক গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনাটি উপজেলার লালপুর বাজারে লোকনাথ দাসের ওয়ার্কশপে ঘটে। নিহত রায়হান নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে স্থানীয় সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কশপে কাজ করতো।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লোকনাথ দাস একটি কেমিক্যাল খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ থাকায় এর ভেতরে জমে থাকা দাহ্য গ্যাসের কারণে ড্রামটি আচমকা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় রায়হান ওয়ার্কশপের বাইরে দিয়ে যাচ্ছিল এবং ধাতব অংশ ছিটকে গিয়ে তার মাথায় আঘাত করে।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত লোকনাথ দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *