অভিভাবক হিসেবে আমাদের করণীয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় এ সময় পাশের বাড়ির একজন অটোচালক তাকে ঘোরানোর কথা বলে কোন একটা পার্কে নিয়ে যায়। সারাদিন ঘোরানোর পরে রাতের বেলাতে তার বাড়িতে নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল তাকে ধ’র্ষণ করবে। শিশু নিশাতের স্প’র্শকাতর স্থানে স্পর্শ করার পরে শিশু নি’ষাত যখন বাড়িতে ফিরে তার মাকে একথা বলে দেবে বলেছিল ঠিক তখনই সে নিশা’তকে হত্যা করে বস্তায় লা’শ ভরে বাড়ির পাশে ফেলে যায়। এই ঘটনা থেকে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু মেসেজ: ১. আপনার বাচ্চাকে বাবা মা এবং পরিবারের বিশ্বস্ত এরকম কিছু লোকের নাম বলে দিন যাদেরকে ছাড়া অন্য কারো সাথে সে যেন কোথাও ঘুরতে না যায়। ২. বাইরে কেউ যদি কোন কিছু কিনে দেওয়ার প্রলোভন দেখায় সাথে সাথে এসে যেন সেটা তার মাকে বলে। ৩. কোথাও ঘোরানোর কথা বললে অবশ্যই বাড়িতে এসে বলার জন্য শেখান। ৪. কয়েকদিন পর্যন্ত কেউ তাকে ফলো করছে কিনা এটা বাচ্চার কাছ থেকে খেলার ছলে জানতে চেষ্টা করুন। ৫. আপনার বাচ্চা যদি আপনার কাছে অভিযোগ করে থাকে যে এলাকার নির্দিষ্ট কোন ব্যক্তিকে তার ভয় লাগে তাহলে আপনার বাচ্চার সাথে খোলামেলা ভাবে কথা বলুন কেন তার ভয়ের কারণ। ৬. আপনার বাচ্চাকে শেখাবেন কেউ কোন কথা বলার পরে যদি বলে বাড়িতে গিয়ে না বলতে সেই কথাটা যেন বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আপনার কাছে বলে দেয়। ৭. আপনার বাচ্চাকে শিখিয়ে দিন যে কখনো যদি জরুরী প্রয়োজন হয় তবে তোমাকে স্কুল থেকে আমি নিজে আনতে যাব কেউ যদি তোমাকে গিয়ে বলে তোমার মা নানীদের বাসায় যাচ্ছে তোমাকে যেতে বলেছে আমার সাথে তাহলে অবশ্যই সেটা না শুনতে। ৮. কোন ধরনের জিনিসপত্রের জন্য আপনার বাচ্চাকে একা একা দোকানে পাঠাবেন না কারণ পথিমধ্যে রাস্তার ভেতরে চার পায়ের কু’কুরের পাশাপাশি কিছু দুই পায়ের কু’কুরও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *