আত্রাইয়ে উত্তরবঙ্গ হজ্ব গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কমল হোসেন,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:

আত্রাইয়ে উত্তরবঙ্গ হজ্ব গ্রুপের আয়োজনে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০ এপ্রিল উত্তরবঙ্গ হজ্ব গ্রুপের অফিসে (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আত্রাই, নওগাঁ) উত্তরবঙ্গ হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী আব্দুর রাকিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন আত্রাই মদিনাতুল উলুম কেন্দ্রীয় মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুজাহিদ খান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহমানিয়া জামিয়া মহিলা মাদ্রাসা মুহতামিম হাফেজ আব্দুর রহমান, আলহাজ্ব হাবিবুর রহমান, যুবদল নেতা খোরশেদ আলম প্রমুখ।এবারে এ গ্রুপের উদ্যোগে ৩৬ জন যাত্রী হজে  যাচ্ছেন। এই ৩৬ জনকে উত্তরবঙ্গ হজ্জ গ্রুপের পক্ষ থেকে ট্রাভেলের জন্য একটি করে ট্রলি ও ব্যাগ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *