আশুগঞ্জ পুলিশের একাধিক অভিযান, শুল্কবিহীন সিগারেট-মাদকসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযানে শুল্কবিহীন বিদেশি সিগারেট, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাসসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৮০০ পিস ‘PATRON’ ব্র্যান্ডের শুল্কবিহীন সিগারেট উদ্ধার করে। এসময় তিন চোরাকারবারিকে আটক করেন।গ্রেফতাররা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খলাগাঁও এলাকার রুবেল মিয়া, নয়াটিল্লা এলাকার উমর খান এবং মৌলভীবাজার সদর উপজেলার চাদগাঁও এলাকার আরিফ। অভিযানে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।এদিকে বুধবার সকালে একই এলাকায় আরও দুইটি পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ হেলাল মিয়াকে এবং ৩ হাজার ৭১০ পিস ইয়াবাসহ ময়না নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। হেলাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ময়না কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা।পুলিশের দাবি, গ্রেফতার হেলালের বিরুদ্ধে পূর্বে একটি এবং ময়নার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া সিগারেট ও মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *