রহস্যে ঘেরা হত্যা: জমি বিরোধ থেকে রক্তাক্ত পরিণতি, ঢাকায় ধরা মূল আসামি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ একপর্যায়ে রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে। ঘটনার পর কেটে যায় বেশ কিছু সময়, কিন্তু শেষ পর্যন্ত রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।র‍্যাব সূত্র জানায়, নিহত ভর্ণি বেগম (৩৫) স্থানীয় একটি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন। ঘটনার দিন বিরোধ চরমে পৌঁছালে প্রতিপক্ষের কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র‍্যাব তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এক আসামিকে আটক করে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুরো ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।প্রশ্ন রয়ে গেছে — এই বিরোধ কি শুধুই জমি নিয়ে, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *