ময়মনসিংহে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো:ফজলুল হক নয়ন,ময়মনসিংহ. ২৩/০৪/২০২৬ময়মনসিংহের হালুয়াঘাটের নাগলা বাজার এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। (২৩এপ্রিল ২০২৬) বিকেলে ফুলপুর-হালুয়াঘাট সড়কে নাগলা বাজারে অভিযান চালিয়ে মাসুদ মিয়া (২৮) ও এসএম অনিক ইসলাম (২৭)কে আটক করা হয়। উভয়ই ফুলপুর এলাকার চরপাড়া গ্রামের বাসিন্দা।উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় হালুয়াঘাট থানা-এ মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *