ঈমাম হোসেন শরীফ.
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত স্কুলের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩৩ কে ঘিরে উদযাপিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। ১লা বৈশাখ সকাল ৯টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে গ্রামবাংলার ঐতিহ্যের সমাহারে সুন্দর পরিবেশে তারা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন।
মঙ্গলবার ১লা বৈশাখের এ জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন। সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন। স্কুলের সাবেক শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষক মোঃ সাহাদাত এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ আলী আশ্রাফ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোঃ নাছির উদ্দিন ভূ্৺ঞা। এছাড়াও স্কুলের শিক্ষক সহ উপস্থিত ছিলেন অত্র এলাকার সকল স্তরের গন্যমান্য সকল ব্যাক্তি বর্গ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।