মোঃফজলুর হক নয়ন,ময়মনসিংহ.
ফুলপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং রহিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার হানিফ শাহ্ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুলপুর পুরাতন ডাকবাংলো এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ পরিবারসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মরহুম আবু হানিফ সরকার হানিফ শাহ্ ছিলেন মুক্তিযুদ্ধের একজন সম্মানিত যোদ্ধা এবং স্থানীয় রাজনীতিতে একজন সক্রিয় ও প্রভাবশালী সংগঠক।ফুলপুর উপজেলা আওয়ামী লীগ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।