ব্রাহ্মণবাড়িয়ায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগ দিলেন ফরিদা নাজমিন

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। প্রখ্যাত শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক Farida Nazmeen জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগ পেয়েছেন।শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা,নিষ্ঠা এবং নেতৃত্বগুণ ইতোমধ্যেই শিক্ষাঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।এর আগে তিনি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় (AGHS)-এর প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের এসএসসি ফলাফলে ধারাবাহিক সাফল্য, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে। পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা এবং বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জনে তিনি বিশেষ অবদান রাখেন।শিক্ষকদের নিয়মিত ক্লাসে সম্পৃক্ত রাখা, শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ক্যারিশম্যাটিক নেতৃত্ব ছিল অনুকরণীয়। তাঁর অনুপস্থিতিতে বিদ্যালয়ের সাম্প্রতিক জেএসসি বৃত্তি পরীক্ষার ফলাফলেও সেই প্রভাব স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর এই পদায়নকে একটি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে জেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।জেলার শিক্ষা উন্নয়নে নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্বকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সকলের প্রত্যাশা—তাঁর হাত ধরেই ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *