পূর্ব শান বান্দা শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পূজা১৭৬তম অষ্টম স্নান সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

দেশ তথা বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় পূর্ব শান বান্দায় ৮ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞঅনুষ্ঠান ও শ্রী শ্রী রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।২৬ মার্চ ২০২৬ ইং, বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসবটি অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শান বান্দা সর্বজনীন রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে।উৎসবটি ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। লীলা কীর্তন অনুষ্ঠানে🔹 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শ্রী চিত্তরঞ্জন দাস (সাগর জুটমিল লিমিটেড)🔹 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী চন্দন লোধ (এইচ.বি.জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ)🔹 সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সন্তোষ দাসগুপ্ত (অমিত), ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাড়ারিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী আনন্দ কুমার সাহা। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন শ্রী অবিনাশ চন্দ্র মন্ডল, পূর্ব শান বান্দা সর্বজনীন রক্ষা কালী মন্দির। ধর্মীয় এই মহোৎসবে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত ও সার্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *