খেলাঘর আয়োজিত জম্পেশ আড্ডা

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে দীর্ঘ প্রায় ২৪ মাস পর ঈদ উত্তর এক আড্ডার আয়োজন করে। অনেক খুনসুটি, মজার কথা, ভালো থাকা, না থাকা, কষ্টের এক গাঁথা মালা ছিল। আনুষ্ঠানিক বা আড়ম্বর নয় পুরোপুরো অনানুষ্ঠানিক এই আয়োজনে তিতাস রাঙা খেলাঘর আসরের সহ সভাপতি এনামুল হাসান সমীর, সোনার তরী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. শাকিল, দোয়েল খেলাঘর আসরের সভাপতি মিনহাজ নবী খান পলাশ, চন্দ্রশীলা খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য বন্যা ভট্টাচার্য, ধ্রুবতারা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অপূর্ব পাল অপু, প্রজন্ম খেলাঘর আসরের সভাপতি জুয়েলুর রহমান, মধ্যমনি খেলাঘর আসরের সদস্য জুবায়েদ আহমেদ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদুর রহমান জিদান, এ, এইচ আকাশ, এড. মারিয়া হোসেন অনন্যা, পলাশ সরকার জুয়েল, সোনালী সকালের বশির, তাজিম, মৃত্তিকা প্রমুখ। এই আড্ডা আগামী ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয় এবং অপূর্ব পাল অপুকে আহবায়ক ও এ, এইচ আকাশকে যুগ্ম আহবায়ক করে নববর্ষ উদযাপন পরিষদ গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *