৯০ এর ব্যাচ ,হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ.

এসো মিলিত হই হৃদয়ের টানে,মানিকগঞ্জ হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে হাটিপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ৯০ ব্যাচের এসএসসি পাস শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানটি শুরু করা হয়।মানিকগঞ্জ হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে হাটিপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের এসএসসি পাস শিক্ষার্থীরা। ২৩ শে মার্চ ২০২৬ ইং রোজ সোমবার বেলা ১১ঃ০০ টায় মানিকগঞ্জ উপজেলাধীন হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করেন এসএসসি পাস ৯০ ব্যাচের ছাত্র-ছাত্রীর বৃন্দ।ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কীর্তন রাজবংশী এবং মোহাম্মদ সিরাজুল আলম,এই পূর্ন মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক আদ্যনাথ রায়, অমূল্য রায় আতাউর রহমানসহ আরো অনেকে,ছাত্র-ছাত্রীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আবেগ আব্রুত হয়ে কান্না ভেঙ্গে পড়েন। অনুষ্ঠান শেষে দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।বক্তারা এই স্কুলের সাফল্য ও আগামী দিনে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া দোয়া করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *