মোঃফজলুল হক নয়ন.
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফুলপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় ফুলপুর বাসস্ট্যান্ডের যানজট, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত গাড়িভাড়া নিয়ন্ত্রণ, মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও অধিকাংশ সদস্য তাদের বক্তব্যে ফুলপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে অভিমত ব্যক্ত করেন।