ফুলপুরে বেপরোয়া গতিতে বাস–পিকআপ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

মো: ফজলুল হক.

ফুলপুর উপজেলার আলালপুর নামক স্থানে বাস ও পিকআপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।সংঘর্ষে পিকআপে বহনকৃত বাঁশসহ যানবাহনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *