নওগাঁয় টয়লেটের ট্যাংকিতে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

ফজলে রাব্বী হাসান,নওগাঁ প্রতিনিধি.

নওগাঁ সদর মডেল থানার পুলিশ মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের একটি টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে এক অজ্ঞাতনামা যুবতীর মরদেহ উদ্ধার করেছে। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মরদেহের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্টের তথ্যমতে যুবতীর নাম মিস মিতু বানু। তার পিতার নাম সিরাজুল ইসলাম এবং মাতার নাম বেদেনা বেগম। পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা হাট নওগাঁ, নওগাঁ সদর, নওগাঁ এবং জন্ম তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০১।পুলিশ জানায়, প্রাপ্ত ঠিকানা অনুযায়ী ওই এলাকায় খোঁজ নিয়ে এখনো যুবতীর কোনো স্বজন বা পরিবারের সন্ধান পাওয়া যায়নি। এ কারণে পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে।নওগাঁ সদর মডেল থানার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—যদি কেউ উক্ত নাম ও ঠিকানার কোনো ব্যক্তি বা তার পরিবারের পরিচয় জানেন, তাহলে দ্রুত নওগাঁ সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ উদ্ধারের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *