মোঃনুরুজ্জামান.
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হওয়ার মামলায় জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো.শরিফ উদ্দিন ওরফে দুলাল (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি। তাঁর পিতা মৃত মকবুল হোসেন। তাঁর স্থায়ী ঠিকানা চরবাগডাঙ্গা ফাটাপাড়া, থানা ও জেলা—চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে তিনি রাজশাহীর নতুন বিলশিমলা এলাকায় বসবাস করছিলেন।তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। বিস্ফোরণের পেছনের কারণ ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।