বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফুলপুরের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ রোববার বেলা তিনটায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, কিছু দুর্বৃত্ত সম্প্রতি তার গাড়ি ভাঙচুর করেছে। তিনি দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি’র প্রার্থীর পক্ষে কাজ না করার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।এছাড়া তিনি বলেন, নির্বাচনোত্তর সহিংসতা থেকে বিরত থাকার জন্য দলের মহাসচিব তারেক রহমানের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকায় তিনি পাল্টা ব্যবস্থা নেওয়া থেকে বিরত রয়েছেন।