ফুলপুরে ভাড়া নির্ধারণে প্রশাসনের বৈঠক, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

মোঃফজলুল হক নয়ন,ফুলপুর.

ময়মনসিংহ ফুলপুর উপজেলা-তে সিএনজি ও মাহেন্দ্র মালিক-চালকদের সঙ্গে ভাড়া নির্ধারণ নিয়ে বৈঠক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।বৈঠকে বিভিন্ন রুটের ভাড়া নিয়ে আলোচনা শেষে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়ে মালিক ও চালকরা সম্মতি দেন। তারা আজ থেকেই সব রুটে নির্ধারিত ভাড়ায় সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *