ফুলপুরে সাবেক এমপির গাড়িবহরে হামলা,সড়ক অবরোধ

মোঃফজলুল হক নয়ন.

ময়মনসিংহ ফুলপুরে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তার অনুসারী নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছে।জানা গেছে, আকস্মিক এ হামলার প্রতিবাদে ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ ভোগান্তিতে পড়েন পথচারীরা।ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *