ভোর থেকেই কেন্দ্রে ভোটারদের লাইন, উৎসবমুখর আবহ

অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়, যা সময় বাড়ার সঙ্গে দীর্ঘ লাইনে পরিণত হয়। রাজধানীসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ, তরুণ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।এবার ৫০টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *