ঝিনাইদহে নির্বাচনী তালিকায় টিকে ২৩ প্রার্থী, ৪ জন প্রার্থীর পথ বন্ধ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৭ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।ঝিনাইদহ জেলা প্রশাসক মিলনায়তনে শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কার্যক্রমে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বসের মনোনয়ন ঋণখেলাপীর কারণে বাতিল করা হয়।ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ভোটার তালিকার তথ্যের ত্রুটির কারণে। বাতিল প্রার্থীরা হলেন ওবায়দুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম ও মুর্শিদা খাতুন। তবে মুর্শিদা খাতুন আগে নিজেই মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ মোট ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বর্তমানে ঝিনাইদহ-১ আসনে ৬ জন, ঝিনাইদহ-২ আসনে ৬ জন, ঝিনাইদহ-৩ আসনে ৫ জন এবং ঝিনাইদহ-৪ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *