মানিকগঞ্জ শহরে জাতীয় পতাকা অর্ধ নিম্ন করে পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস

মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)আজ ৩১শে ডিসেম্বর মঙ্গলবার সকালে মানিকগঞ্জ শহরে সকল অফিস আদালত স্কুল কলেজ হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে নিরব, নিস্তব্ধ।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের নির্দেশনায় আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। সংগ্রামী জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে বইছে শোকের মাতম। আপোষহীন নেত্রীর শেষ বিদায়ে উপস্থিত হওয়ার জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে শত শত নেতাকর্মী ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশনেত্রী খালেদা জিয়ার জানাযায় শরিক হওয়ার জন্য।এইদিকে সরকার ঘোষিত তিন দিনের জাতীয় শোক দিবসে মানিকগঞ্জের ঘরে ঘরে বইছে শোকাহত মানুষের মধ্যে নিরব কান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *