ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক।

     মুক্তিযুদ্ধের চেতনা টিভি  
 জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেপ্তার হওয়া নারীর নাম মাহিনুর (মাহমুদা)। তিনি আখাউড়া উপজেলার টনকী এলাকার বাসিন্দা এবং কালাম নামে এক ব্যক্তির স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *