মানিকগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার (১৩ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে সদর উপজেলার দাশড়া ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদক সেবন ও মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে একটি মোবাইল কোর্ট মামলায় মোঃ সবুজ (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মোঃ সবুজের পিতা মহর আলী। তিনি সদর উপজেলার খালপাদুয়া এলাকার বাসিন্দা।মোবাইল কোর্টে দোষ স্বীকার করায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *