পিরোজপুর জেলার কাউখালী উপজেলার লাঙ্গুলী গ্রামে সংঘবদ্ধ গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ

রবিবার (১০ মে) ভোররাতে গরু চোর চক্রের সদস্য দেলোয়ার হোসেন (৪৫)নামে এই চোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানাগেছে, গত এপ্রিল মাসে জয়কুল গ্রামের একটি চুরি মামলায় এজাহার ভুক্ত আসামি, এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন এর বাড়ি নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সাগর কান্দা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। পুলিশ জানায়,কাউখালী থানার এস. আই দ্বিপক বালার নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার ভোর রাতে লাঙ্গুলী গ্রামে গরুর চুরির প্রস্তুতি কালে দেলোয়ারকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *