পূবাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেখ মফিজুর রহমান, গাজীপুর.

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন হাড়ীবাড়ীরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ মহসিন মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।মাদকমুক্ত সমাজ গড়তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *