ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

মো:ফজলুল হক নয়ন,ফুলপুর ময়মনসিংহ. ২৭/০৪/২০২৬.ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারাহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *