মানিকগঞ্জে শুরু হয়েছে ঢাকা রেঞ্জের আন্ত: জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জে ঢাকা রেঞ্জের আওতাধীন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধন করা হয়েছে।এই ম্যাচে শরীয়তপুর জেলা পুলিশ এবং মানিকগঞ্জ জেলা পুলিশের মধ্যে শুভ সূচনার উদ্বোধন করা হয়।২৫শে এপ্রিল ২০২৬ বিকালে মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।এই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও আব্দুল্লাহ আল মামুন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা চৌধুরী, সিঙ্গাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশের সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে শরিয়তপুর ও মানিকগঞ্জ জেলা পুলিশ দল। শরিয়তপুর জেলা পুলিশ দলকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলো মানিকগঞ্জ জেলা পুলিশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *