গাজীপুরে অজ্ঞাতনামা এক শিশুকন্যাকে ফেলে রেখে যাওয়ার রহস্যজনক ঘটনা ঘটেছে

শেখ মফিজুর রহমান,গাজীপুর.

গাজীপুরে অজ্ঞাতনামা এক শিশুকন্যাকে ফেলে রেখে যাওয়ার রহস্যজনক ঘটনা ঘটেছে:গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাজীপুরের জিরানী বাজার এলাকা থেকে এক অজ্ঞাত নারী শিশুটিকে নিয়ে এসে পল্লীবন্ধু এপেক্স ফুটওয়্যার কারখানার ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় রেখে দ্রুত সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার পর এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে স্থানীয় জহুরুল ফার্নিচার দোকানে আশ্রয় দেন। বর্তমানে শিশুটি সেখানেই অবস্থান করছে এবং স্থানীয়দের তত্ত্বাবধানে রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির কাছে থাকা সম্ভাব্য সামগ্রীও ওই নারী নিয়ে চলে গেছে, ফলে তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। শিশুটি কিছুটা আতঙ্কিত ও নির্বাক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন এবং দ্রুত শিশুটির পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।মানবিক কারণে পোস্টটি বেশি বেশি শেয়ার করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *