উজ্জ্বল নক্ষত্রের চির বিদায়

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জের কৃতি সন্তান, প্রখ্যাত চিকিৎসক, লেখক, দার্শনিক, অধ্যাপক ও গবেষক ড. প্রদীপ কুমার রায় আর নেই। মানবতাবাদী এই আলোকিত মানুষটির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় শিববাড়ি মহাশ্মশানে শেষকৃত্যের মাধ্যমে তাকে চিরবিদায় জানানো হয়। এর আগে তার মরদেহ নিজ বাসভবন মানিকগঞ্জের ‘নলিনীভবন’-এ নেওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষ ভিড় জমিয়ে শেষ শ্রদ্ধা জানান।শবযাত্রা শেষে মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে চারপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে তার পুত্র মুখাগ্নির মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করেন।ড. প্রদীপ কুমার রায় ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র—যিনি জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতার আলো ছড়িয়েছেন দেশ-বিদেশে। তার জীবনদর্শনে মৃত্যু ছিল না কোনো সমাপ্তি, বরং এক রূপান্তরের পথ। তিনি বিশ্বাস করতেন, মৃত্যু ভয়ের নয়—এটি শান্তি ও মুক্তির প্রতীক।তার কর্ম, চিন্তা ও মানবসেবার আদর্শ আগামী প্রজন্মকে পথ দেখাবে—এই প্রত্যাশায় তাকে স্মরণ করছেন সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীরা।প্রদীপ দা নেই, তবুও তার আলো নিভে যায়নি—তিনি বেঁচে থাকবেন তার কর্মে, চিন্তায় এবং মানুষের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *