আসন্ন পৌর নির্বাচন ঘিরে ৬ নং ওয়ার্ডে তুহিনুর রহমান তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.

মানিকগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ এপ্রিল ২০২৬) মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সাবিস মিলনায়তনে পশ্চিম দাসপাড়া এলাকার বাসিন্দাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তুহিনুর রহমান তুহিনের বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহযোদ্ধা, সহপাঠী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।সভায় বক্তব্য দিতে গিয়ে তুহিনুর রহমান তুহিন বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত পৌরসভা গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি মানিকগঞ্জের রাজনৈতিক অভিভাবক আফরোজা খানম রিতা’র নেতৃত্বকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের সেবা করার অঙ্গীকার করেন।তিনি আরও বলেন, সকলের দোয়া ও সহযোগিতা পেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।এ সময় তার সমর্থনে বক্তব্য রাখেন স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা, যারা তুহিনুর রহমান তুহিনকে একজন যোগ্য ও আস্থাভাজন প্রার্থী হিসেবে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *