মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
মানিকগঞ্জ পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী রাজিব হাসান খানের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(১২ এপ্রিল ২০২৬) বিকেলে পৌরসভার উত্তর সেওতা এলাকায় তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ ভোটারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী রাজিব হাসান খান। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। তিনি আরও জানান, ১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।রাজিব হাসান খান বলেন, “দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মহলের সমর্থনেই আজ আমি এই অবস্থানে আসতে পেরেছি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি চাই একটি আধুনিক ও উন্নত মানিকগঞ্জ পৌরসভা গড়ে তুলতে এবং যুব সমাজকে দেশের কল্যাণে সম্পৃক্ত করতে।”তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি কাজ করে যেতে চান এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে তিনি তার মায়ের পা ছুঁয়ে সালাম করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।