এসএসসি ’৯৩ ব্যাচের আয়োজনে ফুলপুরে ইফতার মাহফিল

মোঃফজলুল হক নয়ন,ময়মনসিংহ.

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ভিতর দিয়ে প্রতি বছরের ন্যায় এসএসসি ‘৯৩ ব্যাচ এর উদ্যোগে ইউনিক সেন্টার ফুলপুরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে ‘ ৯৩ ব্যাচের বন্ধুর মহল ইফতারে অংশগ্রহণ করে। ইফতার মাহফিলের মোনাজাত পরিবেশন করেন ডক্টর আব্দুস সালাম (পেট্রো বাংলা)। মোনাজাতে দেশের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মহান আল্লাহতালার কাছে মুনাজাত করা হয়। প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করা হয়। ইফতারের আয়োজকদের দীর্ঘায়ু কামনা করা হয়। বিশ্বের নির্যাতিত মুসলিম দেশদের নিহতদের স্মরণে আল্লাহর নিকট সাহায্য কামনা করা হয়।সকল বন্ধুদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে সে বিষয়ে আলোচনা করা হয়। ইফতার শেষে সবাই স্মৃতিচারণ করেন শৈশবে কৈশোরে যৌবনে ফেলে আসা দিনগুলোর।সবাই দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইফতারের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *