‎চৌদ্দগ্রামে জামায়াতের বিজয়করা কেন্দ্র ইউনিট এর ইফতার মাহফিল‎‎

চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি.

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বিজয়করা কেন্দ্র ইউনিট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ উপনেতা ডা: তাহের এর ছোট ভাই ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন। ‎ডা: বেলায়েত হোসেনের চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকাস্থ জগন্নাথদিঘী ইউনিয়ন সোসাইটির সেক্রেটারি আব্দুল আলীম ভুঁইয়া শামীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সহ-সেক্রেটারি আ ন ম মেশকাত উদ্দিন সেলিম।  আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ জগন্নাথদিঘী ইউনিয়ন সোসাইটির সভাপতি জনাব মোহাম্মদ শাহআলম চৌধুরী, ছাত্রশিবির চোদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখার সভাপতি ছাত্রনেতা রিফাত সানি, সাবেক ছাত্রনেতা জাফর আহমদ সিপন ও রবিউল হোসেন রকি।‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *