আশুগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে ৯০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

     মুক্তিযুদ্ধের চেতনা টিভি  
 জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে আরোহীর কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মৈষাখালি এলাকার আবুল কালাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে এর আগেও পাঁচটি মাদক মামলা রয়েছে।
পুলিশ উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে আশুগঞ্জ থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *